সুন্দর এবং মন কাড়া বিভিন্ন সৃস্টির মধ্যে পাখি অন্যতম। পাখি পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। যারা গ্রামে থাকেন তারা জানেন, সকালে পাখির ডাকে ঘুম থেকে ওঠা কত মজার একটি ব্যাপার। যদিও শহরের লোকজনকে কাকের ডাক আর গাড়ীর শব্দ শুনে ঘুম থেকে উঠতে হয়। প্রকৃতির এই চমৎকার উপাদানটি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের ভবিষ্যত কোন এক প্রজন্ম হয়তো পাখি দেখতে পাবে না। আমরা যেমন এখন ডায়নোসর এর কাল্পনিক ছবি দেখে বলি, ‘এরা এক সময় এই পৃথিবীতে ছিল!’ তেমনি তারাও হয়তো তখন পাখির ছবি দেখবে আর এরকম মন্তব্য করবে। তবে আমরা সবাই আশা করি এমনটি কখনোই না ঘটুক। আল্লাহর এই অসাধারন সৃস্টি আমাদের মাঝে সব সময় থাকুক। এবার চলুন দেখা যাক পাখির কিছু ফটোগ্রাফী। ছবিগুলো আমার দারুন লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
৩ জনে ৩টা ধরছি, কি মজা!
মেজাজটা একদমই ভাল নাই
এই লোকটা আমার ছবি তুলে ক্যান?
উফ! পানি বরফ হইয়া যাইতেছে
সব দেখি সাদা 
খবরদার! আমার এলাকায় আইবিনা কইলাম
সাইজে তো আমার অর্ধেকও না, অথচ ভাবটা দেখছো
আমি খামু! আমি খামু! আমি খামু! - তোদের খাওয়া লাগবো না, আমিই খাই 
আসতে চুলকাইস, নাইলে ব্যাথা পামু
কই আইলাম আমি!! 
এক বছর ধইরা বাসা বানাইতাছি, তাও শেষ হয়না 
এইটা আবার কে?
পাইছি তরে! মনে করছস গর্তে ঢুকলে আর ধরতে পারমু না
একটা দানাও খাইতে দিবিনা! কি দোষ করছি আমি?
আহ! দুনিয়াতো দেখতে খারাপ না। কিন্তু কথা হইলো ক্ষিদা লাগছে, মায়ে কই?
No comments:
Post a Comment